গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে চন্দ্রকোনারোড শহরে আগামী ১০ই মার্চ কলকাতার ব্রিগেডে জনগণ সভাকে সামনে রেখে প্রস্তুতি মিছিল ও পথসভা করল তৃণমূল নেতাকর্মীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে চন্দ্রকোনারোড শহরে আগামী ১০ই মার্চ কলকাতার ব্রিগেডে জনগণ সভাকে সামনে রেখে প্রস্তুতি মিছিল ও পথসভা করল তৃণমূল নেতাকর্মীরা।এই দিন ব্লক তৃণমূল দলীয় কার্যালয় থেকে এই মিছিল গোটা শহর পরিক্রমা করে। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ,সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজীব ঘোষ,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার,পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,প্রসেনজিৎ ভূঁইয়া,স্মৃতি রঞ্জন দত্ত,সুশান্ত সিংহ,জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো,জ্ঞানাঞ্জন মন্ডল,সাগর মন্ডল, কৃষ্ণেন্দু বিষই,ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানষ নায়েক সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এই দিন এই মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক পা মিলিয়ে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *