পুরাতন মালদার সাহাপুর এলাকায় একটি বেসরকারি হোটেলে উত্তর মালদা সাংগঠনিক জেলার উদ্যোগে বুথ সভাপতি সম্মেলনে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা, মালদা: – দুই দিনের নির্বাচনি প্রচারে মালদায় এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। শিলিগুড়ি থেকে সড়ক পথে আজ বিকেলে মালদায় এসে পৌঁছান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এরপর পুরাতন মালদার সাহাপুর এলাকায় একটি বেসরকারি হোটেলে উত্তর মালদা সাংগঠনিক জেলার উদ্যোগে বুথ সভাপতি সম্মেলনে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। জেলার উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু সহ জেলা বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন‌। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি নেতা কর্মী এবং বুথ সভাপতিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *