কেন্দ্র ও রাজ্য সরকারের ঝগড়ার ফলে পশ্চিমবঙ্গের মানুষ স্বাস্থ্য পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছে : কুনাল সরকার।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্র ও রাজ্য সরকারের ঝগড়ার ফলে পশ্চিমবঙ্গের মানুষ স্বাস্থ্য পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে একটি অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করলেন বিশিষ্ট চিকিৎসক কুনাল সরকার। অন্য রাজ্যে যেখানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্প মিলিত ভাবে যুক্ত করে সাধারণ মানুষকে পরিষেবা দেয়া হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত। স্বাস্থ্য সাথী কার্ড থেকেও অনেকে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন কিছু বাধ্যবাধকতার কারণে। লোকসভা ভোটের সময় প্রার্থী ভোট চাইতে এলে সাধারণ মানুষকে তার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত ভাবে যৌথ পরিষেবার দাবি করতে বললেন ডঃ কুনাল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *