খুড়শি গ্রাম পঞ্চায়েত এলাকায় দেওয়াল লিখন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  লোকসভা নির্বাচনের দিন এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, তবে এ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের আগেই ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে গেরুয়া শিবির, যেখানে বেশ কয়েকটি জায়গায় প্রার্থীদের নাম এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি বিজেপির তরফে, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করার আগেই জনসংযোগ ও দেওয়াল লিখন শুরু করে দিয়েছে গেরুয়া শিবির,এই দিন নারায়ণগড় ব্লকের খুড়শি গ্রাম পঞ্চায়েত এলাকায় সাংসদ দিলীপ ঘোষের উপস্থিতিতে দেওয়াল লিখন ও গ্রামে চলো কর্মসূচি পালন করল বিজেপি। আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জনসংযোগ বাড়াতে একাধিক কর্মসূচি করছে বিজেপি। সেইমতন নারায়ণগড় ব্লকের খুড়শি গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামে চলো কর্মসূচি পালন করলো বিজেপি। সাংসদ দিলীপ ঘোষের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হয়। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন মানুষের সুবিধা অসুবিধা জানার চেষ্টা করেন পাশাপাশি কেন্দ্র সরকারের প্রকল্প সুবিধা পাচ্ছেন কিনা সেই সমস্ত বিষয়ে জানার চেষ্টা করেন। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুদাম পন্ডিত,মন্ডল সভাপতি সত্যজিত দে সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *