যারা সন্ত্রাস চালিয়েছে তাদের উৎসাহ যুগিয়েছে এই সরকার : মুক্তার আব্বাস নাগভী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তালিবানি কায়দায় তৃণমূল সন্দেশখালি তে সন্ত্রাস চালিয়েছে। যারা সন্ত্রাস চালিয়েছে তাদের উৎসাহ যুগিয়েছে এই সরকার। এদিন একটি বেসরকারি লজে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুক্তার আব্বাস নাগভী। তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সাংসদ ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রীদের দায়িত্ব পালন করেছেন। লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণনগর কেন্দ্রকে পাকের চোখ করে লড়াইয়ে নামছে বিজেপি। মূলত কর্মীদের আরো উৎসাহ বাড়াতে এদিন তিনি কৃষ্ণনগরে আসেন। একটি সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন বিজেপি একমাত্র দল যেখানে নরেন্দ্র মোদির নেতৃত্বে দিনে গোটা দেশজুড়ে উন্নয়নের জোয়ার চলছে। কমিউনিস্ট পার্টি এবং তৃণমূল কংগ্রেস এরা সবাই ভাওতাবাজির দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *