কৃষ্ণনগরে ৮০ বছর উপলক্ষে সিপিআইএম এর সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির ডাকে প্রকাশ্য এক জনসভায।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- লুটের রাজত্বকে কায়েম রাখতে বিজেপি ও তৃণমূল দলবদলের রাজনীতি করছে। রবিবার বিকেলে নদীয়ার কৃষ্ণনগরে ৮০ বছর উপলক্ষে সিপিআইএম এর সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির ডাকে প্রকাশ্য এক জনসভায় যোগদান করতে এসে এ কথাই জানালেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। এছাড়াও এর আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঐতিহ্যে দলবদল ছিল না। যা তৃণমূল ও বিজেপি এ রাজ্যে সৃষ্টি করেছে বলেও এই দিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী গেরুয়া শিবির কে একজোটে আক্রমণ করেন মীনাক্ষী মুখার্জি। এছাড়াও ১০০ দিনের টাকা গায়েব করে দিয়ে প্রথম দ্বিতীয় পুরস্কার এ রাজ্য সরকারই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাচ্ছে বলেও এই দিন সরাসরি রাজ্যের শাসক বিরোধী শিবির কে আক্রমণ করেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। এদিনের জনসভায় মীনাক্ষী মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন। জেলা সিপিআইএম কমিটির অন্যান্য নেতৃত্ব সহ অগণিত কর্মী সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *