বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদকে ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয় ডক্টর শর্মিলা সরকারকে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আর কয়েকদিন পরই ঘোষিত হবে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই মাঠে ময়দানে নেমে প্রচার করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারই মধ্যে আজ দশই মার্চ ব্রিগেডের সভার ডাক দেয় তৃণমূল কংগ্রেস। সেই সভা মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদকে ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয় ডক্টর শর্মিলা সরকারকে। তাই বলাই চলে ভোটের ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে খানিকটা ছক্কা হাঁকিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *