পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গতকাল তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদকে। তারপরই আজ সকাল থেকে প্রার্থীকে নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। প্রথমে শহর বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের পূজো দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। তারপরই নেমে পড়েন প্রচারে শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে পৌঁছান তিনি। সেখানে করেন দেওয়াল লিখন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ বলেন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে কেন্দ্রে যে সরকার রয়েছে সেই সরকার বাংলার সরকারকে যে বঞ্চনা করেছে তার সেটি খুব খারাপ বিষয়। সর্বমঙ্গলা বাড়িতে পুজো দিলাম কিন্তু আমাদের মহিষাসুরমর্দিনী করুণাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমি তো শুনলাম এখানে নাকি সাংসদের নিখোঁজ পোস্টটার পড়েছে। যদিও সুরেন্দ্রজিৎ সিং আহলুওয়ালিয়াজির সাথে আমার সম্পর্ক খুব ভালো যদি আমিও তাকে প্রায় চার-পাঁচ বছর দেখিনি
বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের পূজো দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, তারপরই নেমে পড়েন প্রচারে।












Leave a Reply