রানাঘাট নজরুল মঞ্চে দলীয় নেতা কর্মীদের সঙ্গে পরিচয় করেন তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে মুকুটমনি অধিকারীর নাম ঘোষণা হতেই রানাঘাটে আজ প্রথম প্রচারে এলেন তৃণমূল প্রার্থী। এদিন রানাঘাট নজরুল মঞ্চে দলীয় নেতা কর্মীদের সঙ্গে পরিচয় করেন তৃণমূল প্রার্থী। তৃণমূলের রানাঘাট দক্ষিন সংগঠনিক জেলার নেতা কর্মী সকলেই এদিনের এই প্রার্থী পরিচয় পর্বে উপস্থিত ছিলেন। এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুকুটমনি অধিকারী তীব্র আক্রমণ করেন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে। একই সঙ্গে তিনি বিজেপি প্রার্থীকে জগাসুর বলে অভিহিত করেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তিনি রানাঘাট কেন্দ্র থেকে জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী পরিচয়কে কেন্দ্র করে রানাঘাট নজরুল মঞ্চে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসব উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *