গরমের কথা মাথায় রেখে এই ঠান্ডা পানীয় জলের উদ্বোধন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা: – প্রায় ১৪ লক্ষ টাকার ব্যয়ে ঠান্ডা পানীয় জল এবং বসার শেড উদ্বোধন করলেন সাংসদ জগন্নাথ সরকার। এদিন নদীয়ার আরংঘাটা স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ফিতে কেটে এই উদ্বোধন করেন বিজেপি সাংসদ। এই ধরনের উপস্থিত ছিলেন সাংসদ এর পাশাপাশি রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। মূলত সামনে গরমের কথা মাথায় রেখে এই ঠান্ডা পানীয় জলের উদ্বোধন। পাশাপাশি যাত্রীরা যাতে যখন ট্রেনের জন্য অপেক্ষা করবেন তখন একটু বসতে পারে সেই কারণে একাধিক শেডের উদ্বোধন করলেন তিনি। সাংসদ জগন্নাথ সরকার বলেন পানীয় জল এবং সেডের উদ্বোধনে নিত্য যাত্রীরা অনেকটাই উপকৃত হবেন। তিনি আরো বলেন রেলের যে উন্নয়ন তা দ্রুতগতিতে নদীয়ার প্রতিটি স্টেশনে ছড়িয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *