কয়েকদিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার ১২ বছর বয়সী এক কিশোর।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বিগত আটই মার্চ, বাবার বকুনি খেয়ে নদিয়ার শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকার এক ১২ বছর বয়সি কিশোর বাড়ি ছেলে চলে যায়, তারপর থেকে বেশ কিছুদিন নিখোঁজ থাকে সেই কিশোর। হন্যে হয়ে খোঁজে তার পরিবার। ঘটনায় শান্তিপুর থানায় একটি নিখোঁজ এর অভিযোগও দায়ের করে পরিবার, কিন্তু পুলিশ প্রশাসন তৎপর হয়েও কোনো রকম ভাবেই খোঁজ পাচ্ছিল না না উক্ত কিশোরের। কিন্তু ওই কিশোরকে হঠাৎই নদীয়ার কালীনারায়নপুর নিবাসী পরেশ মণ্ডল নামে এক জনৈক ব্যবসায়ী তাকে কালীনারায়নপুর শ্মশানের আশেপাশে ঘুরতে দেখেন। সন্দেহ হয় তার, কিশোরের সাথে কথা বলেন পরেশ বাবু, তারপর তাকে উদ্ধার করে তার অধীনে নিয়ে যান। এরপর এদিন তাকে শান্তিপুর বাবলা মেলা ঘুরতে আসার নাম করে নিয়ে আসে শান্তিপুর বাবলা অদ্বৈত পাঠে। তখনই শান্তিপুর থানার পুলিশের কাছে গোটা ঘটনা জানান পরেশ বাবু, অবশেষে পরেশ বাবুর তৎপরতায় এবং শান্তিপুর থানার সহযোগিতায় উক্ত কিশোরকে নিয়ে আসা হয় শান্তিপুর থানায়। এই ঘটনায় রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানান, উক্ত কিশোরকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে জনৈক্য ব্যবসায়ী পরেশ বাবু তার খোঁজ নিয়ে শান্তিপুরে এসে পুলিশের সাথে যোগাযোগ করেন, বর্তমানে পুলিশের কাছেই রয়েছে ওই কিশোর। পরবর্তীতে নদিয়া চাইল্ড লাইনের সাথে কথাবার্তা বলে চাইল্ড লাইনের হাতে ওই কিশোরকে তুলে দেওয়া হবে। পরবর্তীতে চাইল্ড লাইনের নিয়ম-কানুন মেনে কিশোরকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *