ভয়ঙ্কর গোষ্ঠী কোন্দল, দেবের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল কর্মী সমর্থকরা, চরম অস্বস্তিতে শাসক শিবির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর তথা অভিনেতা দেবের র‍্যালিতে গোষ্ঠী কোন্দল,দেবের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল কর্মী সমর্থকরা,আর এই ছবি উঠে আসতেই চরম অস্বস্তিতে শাসক শিবির,এই দিন দেবের সঙ্গে ছিলেন বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা সহ একাধিক জেলা নেতৃত্ব,এই ঘটনার পর ইতিমধ্যেই গেরুয়া শিবির কটাক্ষ করতে শুরু করেছে। যদিও এই সম্বন্ধে দীপক অধিকারী ওরফে দেব জানিয়েছেন নিজেদের মধ্যে এই পরিস্থিতির সৃষ্টি না হলেই ভালো হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *