হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়াতে ভোট প্রচারে এসে বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্প কে গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার দিলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- লোকসভা নির্বাচনের প্রচারে সামান্যতম খামতি রাখতে নারাজ উত্তর মালদা লোকসভার তৃণমুল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি। তিনি শনিবার কনুয়াতে কালি মন্দিরে পুজো দেন । এরপর এদিন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল মহেন্দ্রপুর এবং হরিশ্চন্দ্রপুর এলাকাবাসীদের কাছে গিয়ে তাঁদের কথা শোনা, রোড শো করার মাধ্যমে জনসংযোগ সারছেন প্রসূন ব্যানার্জি।
হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়াতে ভোট প্রচারে এসে বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্প কে গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার দিলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও তিনি বলেন বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্প কে হিটলারের গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করার পাশাপাশি গুড়িয়ে দেওয়ার নিদান দিলেন তিনি।প্রসূন বলেন ‘মোদি ও অমিত শাহ দিল্লিতে বসে জমিদারি করছে।সিএএ কালা আইন লাগু করেছে।বাংলার মানুষ তাঁদের কথায় উঠবোস করবে এটা আমরা কখনো হতে দিব না,কথা দিলাম।’
এদিনের এই প্রচার সভায় উপস্থিত ছিলেন শাসকদলের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়,এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন,জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন,জেলার সাধারণ সম্পাদক জম্মু রহমান, জেলা পরিষদের সদস্য বুলবুল খান,হরিশ্চন্দ্রপুর ১ এ ব্লক সভাপতি জিয়াউর রহমান,মনিরুল আলম সহ আরো অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *