মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিন যাত্রী।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৪ মার্চ:-  মালদাতে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কারের ধাক্কায় প্রাণ হারালেন চার চাকা গাড়ির তিন যাত্রী । মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে মুছরে গেল চার চাকা গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারালেন চার চাকা গাড়ির তিন যাত্রী। শনিবার রাত্রিতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার যদুপুর বাইপাস এলাকায়। জানা গিয়েছে দুর্ঘটনায় মৃত্যুরা হলেন : লিয়াকত শেখ (৩৪) একরাম শেখ (৬১) সঞ্জয় মন্ডল (৩৪) তাদের বাড়ি মালদার মোথাবাড়ি থানা গঙ্গা প্রসাদ, বিরামপুর ও রথবাড়ি এলাকায়। তারা এদিন মালদার দিকে যাচ্ছিলেন, ওই সময় ইংরেজবাজার যদুপুর বাইপাসের উপর তারা দুর্ঘটনা কবলে পড়েন । জানা যায় তারা এদিন একটি চার চাকা গাড়িতে চেপে মোথাবাড়ি থেকে পুরাতন মালদার দিকে যাচ্ছিলেন। ওই সময় হঠাৎ করে ইংরেজবাজারের যদুপুর বাইপাসের উপর একটি গ্যাস ট্যাংকার গাড়ি নিমন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়িটিকে সজোরে গাড়িতে ধাক্কা মারে। সেই ধাক্কায় গাড়িটি পুরোপুরি ভাবে দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থানে তাদের মর্মান্তিক মৃত্যু হয় তিন যাত্রীর। এই ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন তিন যাত্রী দুর্ঘটনাকারী দের উদ্ধার করে নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে । মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর পেয়ে রাত্রিতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হান ও রাজ্য মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মৃত্যুর পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সান্তনা ও সমবেদনা জানান। এদিকে মর্মান্তিক পথ দুর্ঘটনার মৃত্যু পরিবারের লোকেরদের মধ্যে কান্নায় ভেঙে পড়েন। নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *