প্রাইস শান্তিনিকেতনের আদলে মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে বসন্ত উৎসবে মেতে উঠেন সকলে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- কালীতলা ক্লাবের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সারা শহর একটি শোভাযাত্রা পরিক্রমা করার পর সেই মাঠে এসে প্রবেশ করে এবং সেখানে নাচ গানের মধ্য দিয়ে বসন্ত উৎসবে বিভিন্ন রঙের রং নিয়ে খেলায় মেতে ওঠেন উপস্থিত সকালে। বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী সাহনাওয়াজ আলী রায়হান, উত্তরবঙ্গ কিরা উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ বিশিষ্ট অতিথি গণ। প্রাইস শান্তিনিকেতনের আদলে জেলা ক্রীড়া সংস্থার মাঠে বসন্ত উৎসবে মেতে উঠেন সকলে। প্রায় হাজার হাজার ক্ষুদে থেকে বড় সকলে রং নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *