উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় কে ভাড়া করে নিয়ে আসা ফুটবল প্লেয়ার বলে কটাক্ষ করেন খগেন মুর্মু।

নিজস্ব সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর,২৫ মার্চ:- কেন্দ্রের উন্নয়নকে হাতিয়ার করে ভোট প্রচার বিদায়ী বিজেপি সাংসদ তথা উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর।রবিবার হরিশ্চন্দ্রপুর বিধানসভার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের গোচিয়া,
মাখনা,ছোট ভাটল,গৌরিপুর ও গোপালপুর এলাকায় ভোট প্রচারে এসে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় কে ভাড়া করে নিয়ে আসা ফুটবল প্লেয়ার বলে কটাক্ষ করেন।প্রসূনও তাঁর প্রত্যুত্তরে বলেন,
‘খগেন গত পাঁচ বছর ডুমুরের ফুল হয়ে ছিল।এলাকায় কি কাজ করেছে?কাজ করে থাকলে তার খতিয়ান দেখাক।ভোট প্রচারে যেখানে যাচ্ছে সেখানেই জনগণের ক্ষোভের মুখে পড়ছে।তাই কেন্দ্রের জমিদারের উন্নয়নকে হাতিয়ার করে ভোট প্রচার করছে।তবে বাংলার মানুষ বুঝে গেছে।মিথ্যা প্রতিশ্রুতি,
সিএএ ও এনআরসি’র ভয় দেখিয়ে কাজ হবে না।’এদিকে অনেকদিন পর সাংসদকে প্রচারে সামনে পেয়ে এলাকার বিজেপি কর্মীদের হাতজোড় করে অনেক অভাব অভিযোগ করতে দেখা যায়।কুইল পাড়া গ্রামের এক জন্ম প্রতিবন্ধী দীপক সিং নামে এক বিজেপি কর্মী তার প্রতিবন্ধী সার্টিফিকেট এবং ভাতা করে দেওয়ার অনুরোধ জানান।প্রত্যুত্তরে খগেন জানান,যেহেতু নির্বাচনী বিধি চলছে তাই সেটা ভোটের পরেই করা সম্ভব।খগেন মুর্মু শাসকদল সম্পর্কে আরো বলেন,’শাসক দলের প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন ব্যানার্জি ডিটেনশন ক্যাম্প নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে।ভারতবর্ষের কোথাও কোনো ডিটেনশন ক্যাম্প নেই।এন আর সি এবং সি এ এ নিয়ে তৃণমূলের প্রার্থী সাধারণ মানুষদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।ভাড়া করা ফুটবল প্লেয়ার যেমন বাইরে গিয়ে খেপ খেলে আসে তেমনি শাসক দল এলাকায় ওই প্রাক্তন পুলিশ কর্তাকে ভোট লড়াই এর নামে খেপ খেলতে নিয়ে এসেছে।প্রসূন বলেন,’আর মাত্র মাস দেড়েক অপেক্ষা।এরপর বিজেপি চিরতরে দেশ থেকে উৎখাত হয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *