সকাল থেকেই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক বসন্ত উৎসবের মধ্যে ও ভোটের প্রচার করছেন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অরবিন্দনগর মাঠে বসন্ত উৎসব। আর এই উৎসবে হাজির আলিপুরদুয়ার লোকসভার তৃনমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক। তিনি সকলকে আবির মাখালেন। নিজেও রঙ্গে রঙ্গীন হয়ে উঠলেন।ভোটের মুখে এই বসন্ত উৎসবে সকলের সঙ্গে পরিচিত হয়ে প্রচার ও সারলেন।এদিন সকাল থেকেই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক বসন্ত উৎসবের মধ্যে ও ভোটের প্রচার করছেন।আলিপুরদুয়ার অরবিন্দনগর মাঠে এই বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডের মানুষজন উপস্থিত হয়েছন।চলছে নাচ গান ও আবির খেলা, নৃত্য। তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক সকলের সঙ্গে আবির মেখে আনন্দ উপভোগ করলেন। এ ব্যাপারে তৃনমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক বলেন, আজ বসন্ত উৎসব। রং এর দিন।তিনি বলেন, ভোটের লড়াই ময়দানে হবে।আমরা উন্নয়নকে ইস্যু করেই ভোটে নেমেছি।আজ এই উৎসবে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন তৃনমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *