আগামী ৩১ শে মার্চ মুখ্যমন্ত্রীর জনসভা হবে নদীয়ার ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে, চলছে প্রস্তুতি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৩১ শে মার্চ নির্বাচনী প্রচারের প্রথম জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জনসভা হবে নদীয়ার ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে বেলা বারোটায়। তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষী সহ জেলা ব্লক এবং রাজ্য স্তরের নেতা সহ জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা মাঠ পরিদর্শন করলেন এবং বৈঠক করলেন। দলীয় সূত্রে জানা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাঠ থেকে হয়তো তৃণমূলের প্রার্থী লোকসভার এবার মহুয়া মৈত্র হয়তো তাকে নিয়েই বিরোধী দলগুলোকে কটাক্ষ করতে পারে এমনটাই দাবি করছেন দলীয় নেতারা। কারণ মহুয়া মৈত্র কে সাংসদ পথ থেকে বহিঃস্থ করার পর তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে সিবিআই জেরার মুখে পড়তে হয়েছিল। জানি রাজ্য রাজনীতি তোলপাড় হয়তো সেই বিষয় নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী ধুবুলিয়ার এই জনসভা থেকে বিরোধী দলগুলোকে কটাক্ষ করতে পারি এমনটা দাবি করছেন দলীয় নেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *