শাসক দলের চোখ রাগানিতে এবং প্রিজাইডিং অফিসারের উদাসীনতার অভিযোগ তুললেন হলদিয়ার BJP বিধায়ক তাপসী মন্ডল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোটে শাসক দলের চোখ রাগানিতে এবং প্রিজাইডিং অফিসারের উদাসীনতার অভিযোগ তুললেন হলদিয়ার BJP বিধায়ক তাপসী মন্ডল। এই পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের চোখ রাঙ্গানিতে প্রিজাইডিং অফিসারের উদাসীনতায় বিজেপির বহু ব্যালট নষ্ট হয়েছে বলে দাবি করেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়ক তথা বিজেপি নেত্রী তাপসী মন্ডল। পঞ্চায়েত ভোটের রায় ঘোষণার পর হলদিয়া এলাকার বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। সম্বর্ধনা সবার পাশাপাশি মিষ্টি মুখ করানো হয় জয়ী প্রার্থীদের। অনুষ্ঠান শেষে বিস্ফোরক মন্তব্য করলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *