জাতীয় সড়কে আবারো ভয়াবহ দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির, ঘটনায় গুরুতর আহত ডোমকল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের এক প্রাক্তন কাউন্সিলার সহ দুই জন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ঈদে দুস্থদের মধ্যে বস্ত্র দান করার উদ্যেশে নদিয়ার শান্তিপুর হাটে কাপড় কিনতে আসার পথে মারুতি গাড়ির পিছনে লড়ির ধাক্কা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির,জানাজায় মৃত ব্যাক্তির নাম উবাইদুল শেখ, বয়স ৩৪, ডোমকল বসন্তপুর এলাকার বাসিন্দা। ঘটনায় গুরুতর আহত ডোমকল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের এক প্রাক্তন কাউন্সিলার সহ দুই জন। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে ডোমকল পৌরসভার এক কাউন্সিলার তার এলাকায় ঈদ উপলক্ষে বস্ত্র দান করার উদ্যেশে হাট থেকে কাপড় কিনতে একটি মারুতি ইকো গাড়ী করে শান্তিপুর আসছিলেন। অভিযোগ, পথে ১২ নম্বর জাতীয় সড়কে শান্তিপুর পাঁচপোতা এলাকায় শান্তিপুর হাটে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করার সময় তাদের মারুতি গাড়ির পিছনে একটি লড়ি এসে ধাক্কা মারে। ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়িতে থাকা ডোমকল পুরসভার এক কাউন্সিলার ও গাড়ির চালক। তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শান্তিপুর পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করলেও পলাতক ঘাতক লড়ি। তার খোঁজে সন্ধান শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *