নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন বিষ্ণুপুর মল্লভূম প্রয়াসের তিন সমর্থক। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া গ্ৰামের এক অসহায় গরীব পরিবারের এক মহিলার শরীরে হিমোগ্লোবিন কম থাকায় কোতুলপুর সরিসাদিঘি মেডিকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ইমার্জেন্সী রক্তের প্রয়োজন।রক্তের খোঁজে মহিলার স্বামী সকাল থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরেও তা পাচ্ছিলেন না রক্তের কার্ড থাকা সত্ত্বেও ব্লাড ব্যাংকে রক্ত জোগাড় করতে পারেনি পরিবারের লোকজন। বাঁকুড়ায় তীব্র গরমে রক্ত সংকটে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল।সেই কথা এক সাংবাদিক এর কানে পৌঁছাতেই সাংবাদিক বিষ্ণুপুর মল্লভূম প্রয়াসের কর্মীদের সাথে যোগাযোগ করতেই এক ফোনে রক্ত দিতে এগিয়ে আসে মল্লভূম প্রয়াসের তিন সমর্থক। তিন সমর্থক এর দেওয়া রক্তে বাঁচলো গরীব পরিবারের এক মহিলার প্রাণ।
বিষ্ণুপুর মল্লভূম প্রয়াসের কর্মীদের মানবিক উদ্যগ।











Leave a Reply