বালুরঘাট রেল স্টেশনের ঘটনায় শোরগোল।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- সদ্য নির্মিত পিট লাইনে মালগাড়ি লাইনচ্যুত হয়ে বিপত্তি। বালুরঘাট রেল স্টেশনের ঘটনায় শোরগোল। তবে বড় কোনো ক্ষতি হয়নি। এই স্টেশনে চলছিল সিক ও পিট লাইনের কাজ। তবে পিট লাইনের কাজ সদ্য সমাপ্ত হয়েছে কিছু জায়গায়। এই কাজের জন্য একটি মালগাড়িতে বৃহস্পতিবার পাথর আনা হয়েছিল। সেটি সদ্য নির্মিত পিট লাইনে উঠে। এরপরেই ওই মালগাড়ির একটি বগি লাইনচ্যুত হয়ে ঘটে বিপত্তি। খবর পেয়ে রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা আসেন এই স্টেশনে। মালগাড়িটি নিদিষ্ট লাইনে আনার কাজ চলছে।
রেল সূত্রে খবর, সদ্য নির্মিত হওয়া পিট লাইনে আগেই ট্রায়াল রান হয়েছিল। কিন্ত এবার প্রথম মালগাড়ি ওঠে এই লাইনে। অতিরিক্ত লোডের কারণে মালগাড়ির পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে চালক গাড়িটি সঙ্গে সঙ্গেই থামিয়ে দেন। ফলে বড় কোনো বিপত্তি ঘটেনি। এই স্টেশনের অনান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *