নদীয়ার কৃষ্ণগঞ্জের কাদিপুর সীমান্ত দিয়ে সোনা পাচারের সময় দশটি সোনার বিস্কুট আটক করল বিএসএফের 32 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ৮২ লক্ষ্য ৪৫০০০ হাজার ৯৫২টাকার সোনা উদ্ধার । নদীয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত দিয়ে সোনা পাচার যে হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল আবারো। নদীয়ার কৃষ্ণগঞ্জের কাদিপুর সীমান্ত দিয়ে সোনা পাচারের সময় দশটি সোনার বিস্কুট আটক করল বিএসএফের 32 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা । দশটি সোনার বিস্কুটের ওজন এক কেজি ১ ১৬ গ্রাম । আনুমানিক মূল্য ৮২ লক্ষ ৪৫ হাজার ৯৫২ টাকা । বিএসসি তথ্য জানা গেছে শালা গোপন তথ্য অনুযায়ী জানতে পারে বাংলাদেশ থেকে দুজন সীমান্তের তারকাটার পাশে এসেছে এবং তারা শোনা এ দেশে ফেলবে । সেই মতন বিএসএফ রেডি ছিল । আর কাঁটা তারের ওপার থেকে অর্থাৎ বাংলাদেশের দিক থেকে সোনামোড়া প্লাস্টিক ছুড়ে ফেলা মাত্রই ভারতের একজন যুবক সেই সোনার প্লাস্টিক কুড়োতে গেলে বিএসএফের জওয়ানরা তারা করে । সেই যুবক পালিয়ে যায় । গ্রামের মেম্বার ও একজন গ্রামের বিশিষ্ট ব্যক্তির সামনে সেই প্লাস্টিক খোলা হয় । তা থেকেই উদ্ধার হয়েছে এই দশটি সোনার বিস্কুট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *