রবিবার রাতে বিজেপি ছেড়ে প্রায় ১৬টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে খবর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগানে ফের বিজেপিতে ভাঙন। রবিবার রাতে বিজেপি ছেড়ে প্রায় ১৬টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে খবর। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। এদিনের ওই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন, ফালাকাটা গ্রামীণ ব্লক আইএনটিটিইউসির সভাপতি আনন্দ খাড়িয়া,ফালাকাটা টাউন ব্লক আইএনটিটিইউসির সভাপতি অশোক সাহা, দলগাঁও অঞ্চল তৃনমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি অলঙ্কার সরকার, শ্রমিক নেতা সোনেলাল টোপ্পো,সিরিল বাঘোয়ার, রামচন্দ্র লোহার, দিলীপ টোপ্পো প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *