নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- উনি যত বেশি আমাকে ব্যক্তিগত আক্রমণ করবেন ততই আমার প্রচার বাড়বে। উনার কতটা শিক্ষা আর ইতিহাস কতটা জানেন সে বিষয়ে আমার জানা নেই। এদিন প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে আক্রমণ করলেন কৃষ্ণনগর কেন্দ্রের রাজমাতা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়। শনিবার সকাল সকাল রাজবাড়ী থেকেই প্রচার শুরু করেন। আমিনবাজার আনন্দময়ী কালিতলা হয়ে কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেন তিনি। প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র প্রসঙ্গে তিনি বলেন, উনি যত বেশি আমাকে ব্যক্তি আক্রমণ করবেন ততই আমার প্রচার আরো বেশি বাড়বে এবং মনোবল বাড়বে। রাজবাড়ি সম্পর্কে ওনার কতটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং কতটা উনি ইতিহাস জানেন সে বিষয়ে আমার জানা সম্ভব নয়। তাই উনি কি বলল না বলল তাতে আমার কিছু যায় আসে না
বাইট 1, অমৃতা রায়, কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী












Leave a Reply