পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ :- আবারও পূর্ব মেদনীপুরের সৈকত শহর দিঘা পুলিশ প্রশাসনের সাফল্য। দীঘা সমুদ্র সৈকতের প্রতিদিন লাখ লাখ পর্যটক ঘুরতে আসেন। দীঘায় ঘুরতে এসে এমনকি স্থানীয় মানুষজন দীঘায় এসে হারিয়ে ফেলেছেন মোবাইল। হারিয়ে যাওয়া মোবাইল অভিযান চালিয়ে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল দীঘা থানা। কেউবা এসে ছিলেন দীঘা ঘুরতে আবার কেউ এসে ছিলেন দীঘায় বাজার করতে। বিভিন্ন ভাবে চুরি হয়ে যাওয়া মোবাইল দিঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মোবাইলের প্রকৃত মালিকরা। অবশেষে কয়েক মাস পর মোবাইল ফিরে পেয়ে খুবই খুশি তারা। দীঘা থানারই সাফল্য কে তারা কুর্নিশ জানাচ্ছে।
দীঘা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও ডি এস পি ডি এন টি সহ দীঘা থানার পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ কর্মসূচিতে। ১৬ জনের মধ্যে যারা আজ উপস্থিত ছিলেন তাদের হাতে মোবাইল গুলো তুলে দেওয়া হয়। মোবাইল ফিরে পেয়ে খুশি তারা।
চুরি হয়ে যাওয়া ১৬ টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিলো দীঘা থানার পুলিশ ।











Leave a Reply