খোদামবাড়ী এক পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আসন্ন পঞ্চায়েত নির্বাচন ২০২৩ শে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-২ ব্লকে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি বলতে গেলে যে দুটি পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে সে গুলো হল আমদাবাদ এক নম্বর এবং খোদামবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত।
খোদামবাড়ি এক পঞ্চায়েতে ১৫ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৮ টি এবং বিজেপি দখলে ৭ টি করে আসন যায়। বিভিন্ন দিক থেকে গুজব ওঠে তৃণমূল কংগ্রেসের জয়ী সদস্যরা বিজেপিতে যোগদান করতে পারে সেই জন্যই নেতৃত্বদের নির্দেশ মত খোদামবাড়ী এক পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *