পাতা তুলতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধার,চাঞ্চল্য শালবনীর মেটালাতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জঙ্গলে পাতা তুলতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধার,ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার মেটালাতে, জানা গিয়েছে ওই বৃদ্ধার নাম উর্মিলা মাহাতো,বয়স আনুমানিক ৬০ বছর,সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুর নাগাদ জঙ্গলে শালপাতা তুলতে গিয়েছিলেন ওই বৃদ্ধা, সেই সময় হঠাৎই সামনে হাতি চলে আসার ফলে এই ঘটনাটি ঘটে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বনদপ্তরের কর্মীরা গিয়ে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *