আলিপুরদুয়ারের চুয়াপাড়া চা বাগানে পাতা তুলছিলেন শ্রমিকরা, তাদের সামনেই বজ্রপাত হয়, এরফলে কয়েক জন শ্রমিক আহত হন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ারে বজ্রপাতে আহত হলেন কয়েকজন চা শ্রমিক। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।শনিবার সকালে ডুয়ার্সে বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টি হয়। সেই সময় আলিপুরদুয়ারের চুয়াপাড়া চা বাগানে পাতা তুলছিলেন শ্রমিকরা।তাদের সামনেই বজ্রপাত হয়।এরফলে কয়েক জন শ্রমিক আহত হন। তাদের তড়িঘড়ি লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে দুই মহিলা শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *