হাতির মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া মাদারিহাটের ইসলামাবাদ গ্রামে হাতির মৃতদেহ। রবিবার সকালে হাতির মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। খবর দেওয়া হয়েছে বন দপ্তরে। ইতিমধ্যেই বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে হাতির মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে কী কারণে ওই হাতির মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পরই হাতির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে বন দফতর। এদিকে এই হাতির মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *