প্রচারে ওয়েবকুপার রাজ্য নেতৃত্ব অধ্যাপক মহীতোষ গায়েন ও অধ্যাপক অসীম মণ্ডল, এছাড়া ছিলেন অধ্যাপক মন্টু দাস ও ৩ জন গবেষক।

নিজস্ব সংবাদদাতা, নৈহাটি :- WBCUPA -র পক্ষ থেকে মক ইভিএম হাতে নিয়ে নৈহাটি স্টেশনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের অনুকূলে হকার, ব্যবসায়ী, পথচারী সাধারণের মানুষের মাঝে প্রার্থী ও বোতাম পরিচয়করণ কর্মসূচি।প্রচারে ওয়েবকুপার রাজ্য নেতৃত্ব অধ্যাপক মহীতোষ গায়েন ও অধ্যাপক অসীম মণ্ডল, এছাড়া ছিলেন অধ্যাপক মন্টু দাস ও ৩ জন গবেষক। এবারের লোকসভা নির্বাচনে ওয়েবকুপার রাজ্য সভাপতি অধ্যাপক ব্রাত্য বসু ও সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণকলি বসু ও তাদের রাজ্য কমিটির বেশ কয়েকজন নেতা ও টিম ওয়েবকুপা বিরোধী শক্তিকে অবদমিত করতে ও জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে সফল করতে আদা জল খেয়ে রাজনৈতিক কর্মসূচিকে বাস্তবায়িত করতে প্রথম থেকেই লাগাতার নির্বাচনী প্রচারের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের হয়ে মাঠে ময়দানে, পথেঘাটে, হাটে বাজারে জেলায় জেলায় প্রচারে অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *