পাট ক্ষেতের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:-  পাট ক্ষেত থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম কার্তিক বিশ্বাস (৫৪)। বাড়ি হাঁসখালি থানার হাজরাখাল এলাকায়। জানা গেছে, রবিবার সকালে হাজরাখাল এলাকায় একটি পাট ক্ষেতের মধ্যে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় হাঁসখালি থানার পুলিশ। সেখানে ওই ব্যক্তিকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। সাতসকালে পাটক্ষেত থেকে দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায়। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।। এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক বিবাদের জেড়ে ঘটনাটি ঘটেছে বলে তদন্তে প্রাথমিক অনুমান পুলিশের। তবে কিভাবে মৃত্যু হল ওই ব্যক্তির তা জানতে ঘটনাটির তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *