দিঘাগামী লোকাল ট্রেনের সাথে বালি বোঝাই মেশিনের ভ্যান ধাক্কা।ঘটনাটি ঘটে কাঁথির নাচীন্দায় নিকট।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ছুটির দিনে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকতগামী লোকাল ট্রেন দুর্ঘটনার কবলে,দিঘাগামী লোকাল ট্রেনের সাথে বালি বোঝাই মেশিনের ভ্যান ধাক্কা।ঘটনাটি ঘটে কাঁথির নাচীন্দায় নিকট। এই দিন মেচেদা থেকে লোকাল ট্রেনটি যখন দিঘার অভিমুখে যাচ্ছিলেন সেই সময় নাচীন্দার কাছে একটি বালি বোঝাই মেশিন ভ্যান রেল লাইনে উঠে যায়। ট্রেনটি ধাক্কা মেরে আটকে যায়। তবে হতা হতে কোনো খবর নেই। এই ঘটনার ফলে দীর্ঘক্ষণ আটকে রয়েছে ট্রেনটি।
এই বিষয় নিয়ে এক ট্রেন যাত্রী রাজকুমার দাস জানান, ভোটের ট্রেনিং পড়েছে কাঁথিতে। নন্দকুমারে পাঁশকুড়া দিঘা লোকাল ধরে যাচ্ছিলাম। নাচিন্দার কাছে হঠাৎ একটি ঝাঁকুনি আসে। ভয় পেয়ে যাই। তারপর ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। ট্রেন থেকে অন্যান্য যাত্রীরা লাফিয়ে নেমে পড়ে। আমিও নেমে পড়ি,বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষ পেয়েছে বলে যাত্রীরা মনে করছেন। ঘটনা স্থলে রেলের আধিকারীকরা এসেছেন বলে জানা গিয়েছে। অবশেষে দীর্ঘক্ষণ পরে ফের শুরু হয় ট্রেন চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *