চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের পিয়ারডাঙ্গা ১১৯ নম্বর বুথে উত্তেজনা – উত্তেজিত জনতাকে হটাতে গেলে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের লাঠিচার্ট পর্যন্ত করতে হয়।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আরামবাগ লোকসভা কেন্দ্রের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের পিয়ারডাঙ্গা ১১৯ নম্বর বুথে উত্তেজনা সিআরপিএফ এর লাঠিচার্জ।এলাকার ভোটারদের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জয়েনেরা বিজেপিতে ভোট দেওয়ার দাবি করে। আর এই নিয়েই দেখায় উত্তেজনা যদিও। এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে কথা বলা হলে তারা জানায়, একই ব্যক্তি দুইবার ভোট দিতে আসে, তার তথ্য যাচাই করতে গেলে, ধরা পড়ে তিনি ভুয়া ভোটার, তারপরে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত জনতাকে হটাতে গেলে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের লাঠিচার্ট পর্যন্ত করতে হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *