নিজস্ব সংবাদ, খড়গপুর:- ১৯ মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ২০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অধ্যাপক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে জুন মালিয়ার সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।এই সমাবেশে বক্তব্য রাখেন রাজ্য ওয়েবকুপার সম্পাদকমন্ডলী থেকে অধ্যাপক অসীম মন্ডল, অধ্যাপক মহীতোষ গায়েন, অধ্যাপক মনোজিৎ মন্ডল, অধ্যাপক মণিকান্ত পারিয়া এবং কলকাতা জেলা নেতৃত্ব অধ্যাপক পলাশ বন্দোপাধ্যায় । এছাড়া বক্তব্য রাখেন খড়গপুর কলেজের অধ্যাপক অঞ্জন বাগচী,হিজলি কলেজের অধ্যক্ষ আশিষ দন্ডপাট , প্রাক্তন বিধায়ক ও কাউন্সিলর প্রদীপ সরকার। জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দেবাশীষ চৌধুরী, খড়গপুর তৃণমূল টাউন কংগ্রেসের সভাপতি সূর্য প্রকাশ রাও ,খড়গপুর- এর কাউন্সিলর অপূর্ব ঘোষ প্রমুখ । প্রত্যেক বক্তব্য থেকে উঠে আসে মোদি সরকারের অপদার্থতার ও আসন্ন পতনের কথা,মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বক্তারা তারকা প্রার্থী জুন মালিয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান । সমাবেশে উপস্থিত ছিলেন দুই শতাধিক অধ্যাপক, শিক্ষক ও তৃণমূল নেতৃত্ব ও সমর্থক । সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন খড়গপুর কলেজের অধ্যাপক তথা ওয়েবকুপার তরুণ তুর্কি জেলা নেতৃত্ব উত্তম দাস।হিজলি কলেজের অধ্যাপক রুচিরা গুহের রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশের পরিসমাপ্তি ঘটে।
জুন মালিয়ার সমর্থনে WBCUPA -র সমাবেশ।












Leave a Reply