আমরা মেনে নিলাম কিন্তু এটা একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া উচিত : শুভেন্দু অধিকারী।।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে বিরূপ মন্তব্য করায় অভিযোগে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ জানায়, সেই অভিযোগের ভিত্তিতে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ২৪ ঘন্টার জন্য প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বিজেপি মেনে নিয়েছে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় এক দলীয় কর্মীসভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন ‘আমরা মেনে নিলাম কিন্তু এটা একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া উচিত। এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে বলেননি, মমতা বন্দ্যোপাধ্যায় আগে সন্দেশখালীর মহিলাদের রেট বাধার কথা বলেছেন, তার প্রত্যুত্তরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *