গালভরা হাসি নিয়ে সবুজ মিষ্টি বিতরণ করলেন তৃণমূলের ব্লক সভাপতি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আগাম জয় এর শুভেচ্ছা জানাতে সাধারন মানুষকে সবুজ মিষ্টি বিতরণ তৃণমূল নেতৃত্বর। যদিও আগামী জুলাই মাসের ৪ তারিখে ফলাফল ঘোষণা হতে চলেছে, আর সেখানেই নির্ধারণ হতে চলেছে প্রার্থীদের ভাগ্য। তার আগে গালভরা হাসি নিয়ে সবুজ মিষ্টি বিতরণ করলেন তৃণমূলের ব্লক সভাপতি। মঙ্গলবার নদীয়ার কৃষ্ণনগরে দেখা গেল এই চিত্র। এ প্রসঙ্গে শান্তিপুর ব্লক A এর তৃণমূল সভাপতি সুব্রত সরকার জানান, ইতিমধ্যে চতুর্থ দফার নির্বাচন শেষ হয়েছে। নদীয়ার দুই কেন্দ্রের তৃণমূলের দুই প্রার্থী মুকুটমনি অধিকারী ও মহুয়া মৈত্রকে মানুষ বিপুলভাবে সমর্থন করেছে, এই দুই প্রার্থীর জয় নিশ্চিত, এখন শুধু সময়ের অপেক্ষা। সেই কারণেই অগ্রিম জয়ের শুভেচ্ছা জানাতে মানুষকে সবুজ অভিনন্দন এর মধ্যে দিয়ে সবুজ মিষ্টি বিতরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *