বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানা থেকে বাইরে বেরিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গুণ্ডাদের পিটিয়ে সোজা করবো। এগারোটাকে ঘর ছাড়া করেছি। শাহাবুদ্দিন ও হাবিবুর-সহ আর বাকি যে কটা আছে ঘর ছাড়া তাঁদের ঘর ছাড়া করবো। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানা থেকে বাইরে বেরিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, মনসুর মান্নান, সামসুর আলম আমাকে ওরা চেনে না। আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি। তৃণমূলকে এমন টাই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কাঁথিতে রোড-শো শেষ করে সটান নন্দীগ্রামে পা রাখলেন শুভেন্দু অধিকারী। প্রথমে আক্রান্ত বিজেপি কর্মী ও সমর্থকদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে দেখতে যান শুভেন্দু অধিকারী। তারপর নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকেও গলা উঁচিয়ে ধমক দিয়েছেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *