ফালাকাটা ব্লকের চুয়াখোলা এলাকার লক্ষীকান্ত বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে আগুন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আচমকাই আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেল চারটি ঘর। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে চারটি ঘরের যাবতীয় জিনিসপত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের চুয়াখোলা এলাকার লক্ষীকান্ত বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। সেই আগুনই মুহূর্তের মধ্যে আশপাশের আরও তিন ঘরে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এর পাশাপাশি স্থানীয়রা ফোন করে দমকলে খবর দেন। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছয়। ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে খাক হয়ে যায়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *