জেলার বিভিন্ন স্থানে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে নির্বাচনে যুক্ত কর্মচারীবৃন্দ আগামীকালের জন্য ভোটের ইভিএম মেশিন এবং নানা জিনিসপত্র নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ইতিমধ্যে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হয়েছে। আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচন। পশ্চিম মেদিনীপুর জেলাতেও ষষ্ঠ দফাতে নির্বাচন।
এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়েছে। এই জেলাতে বর্তমানে ১৫ টি বিধানসভা কেন্দ্র এবং মেদিনীপুর ও ঘাটাল এই দুটি লোকসভা কেন্দ্র রয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, কেশপুর এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া (পশ্চিম) বিধানসভা কেন্দ্র। অন্যদিকে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে দাঁতন,কেশিয়াড়ি, খড়গপুর সদর, নারায়ণগড়, খড়গপুর গ্রামীণ, মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভা কেন্দ্র। পয়লা জানুয়ারি ২০২৪ অনুসারে জেলাতে মোট ভোটারের সংখ্যা ৩৯ লক্ষ ৮১ হাজার ৮৪০ জন এর মধ্যে পুরুষ ভোটার ২০ লক্ষ ২১৮ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৭৩হাজার ৫৭৮ জন। জেলাতে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪৪জন । জেলার ভোটারদের ক্ষেত্রে লিঙ্গের অনুপাত প্রতি এক হাজার পুরুষ পিছু ৯৮৩ জন মহিলা । আজ জেলার বিভিন্ন স্থানে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে নির্বাচনে যুক্ত কর্মচারীবৃন্দ আগামীকালের জন্য ভোটের ইভিএম মেশিন এবং নানা জিনিসপত্র নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সংগে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *