মন্মথ রায়ের জন্মদিন পালন করা হলো।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৬ জুন: বালুরঘাট পুরসভার তরফে মন্মথ রায়ের জন্মদিন পালন করা হলো। রবিবার সকাল সাড়ে এগারোটা বালুরঘাট পুরসভার নাট্যকার মন্মথ রায় নাট্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রে অবস্থিত মন্মথ রায়ের আবক্ষ মূর্তিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। এছাড়াও হাজির ছিলেন অন্যান্য জনপ্রতিনিধি এবং পৌরসভা কর্তৃপক্ষ। একাঙ্ক নাটকের জনক ছিলেন বালুরঘাটের মন্মথ রায়। প্রত্যেক বছর ১৬ই জুন তাঁর জন্ম দিবস উদযাপন করা হয়। আজও দিনটি যথাযথ মর্যাদায় পুরসভার তরফ থেকে পালন করা হয়। আজ ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে বলে পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানিয়েছেন।

বাইট- অশোক কুমার মিত্র, চেয়ারম্যান, বালুরঘাট পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *