গিয়েছিলেন ত্রিপুরায় তাঁদের মেয়ের বাড়ি, সেখান থেকে আসার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন তারা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালে দুর্ঘটনার কবলে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘটনায় মৃত এবং আহতের সংখ্যা একাধিক। যদিও ওই ট্রেনে বাড়ি ফিরছিলেন নদীয়ার শান্তিপুরের থানার মোড়ের বাসিন্দা তপন বিশ্বাস এবং কমলা বিশ্বাস। এনারা স্বামী স্ত্রী। তারা গিয়েছিলেন ত্রিপুরায় তাঁদের মেয়ের বাড়ি। সেখান থেকে আসার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন তারা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলে জানালেন তাঁদের পরিবারের সদস্যরা।তবে সেই ঘটনার পর পরিবারের সবাই যথেষ্টই চিন্তায় ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *