শনিবার দুপুরে বালুরঘাট কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বালুরঘাট শহর ও বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২২ জুন:- নেট ও নিট পরীক্ষার দুর্নীতিতে সরব গোটা দেশ। রাজ্যের একাধিক জেলাতে এনিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার দুপুরে বালুরঘাট কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বালুরঘাট শহর ও বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ, শহর তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনর সুরজ সাহা ও সৌরভ সরকার সহ অন্যান্যরা। এদিন কলেজ গেটে বিক্ষোভ এর পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ করা হয়। আগামী দিনে জেলার প্রতিটি কলেজে বিক্ষোভ চলবে বলে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ জানিয়েছেন।

বাইট- অমরনাথ ঘোষ, জেলা সভাপতি, টিএমসিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *