এক মহিলার টুকরো দেহ খন্ড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামচন্দ্রপুর এলাকায় এক মহিলার টুকরো দেহ খন্ড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য। গতকাল সন্ধ্যায় রামচন্দ্রপুর এলাকায় একটি পাট ক্ষেত থেকে দুটি পা কাটা অবস্থায় উদ্ধার করা হয়।খবর দেওয়া হয় তপন থানার পুলিশকে ।পুলিশ এসে ওই পায়ের দেহাংশ গুলো উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে উঠে আসছে ওই কাটা পা দুইটি কোন মহিলার দেহের অংশ।আরো জানা গেছে রামচন্দ্রপুর এলাকা থেকে 10 কিলোমিটার দূরে নিমপুর এলাকায় গত চার দিন আগে মহিলা নিখোঁজ হয়ে যান। যদিও এই বিষয়ে তার পরিবারের লোকেরা থানায় অভিযোগ করেননি। কিন্তু ওই দুটি পায়ের অংশ উদ্ধার হতেই ওই মহিলার পরিবারের লোকেরা এলাকায় এসে ওই পায়ের সঙ্গে থাকা তো দেখে সন্দেহ করছেন ওই দেহ অংশ নিখোঁজ মহিলারই। চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *