আত্রেয়ী নদী তে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- কোলকাতা থেকে বালুরঘাটের পৈতৃক বাড়িতে বেড়াতে এসে, নদী তে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম অশোক রায়। বয়স ৬২ বছর। গতকাল রাতেই তিনি কোলকাতা থেকে বালুরঘাটের সাহেব কাছারী এলাকার বাড়িতে আসেন। এদিন বাড়ির কাছে আত্রেয়ী নদী তে স্নান করতে নেমে তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত তল্লাশি চালিয়েও এখনো দেহ উদ্ধার হয়নি। বালুরঘাট থানার পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আত্রেয়ী নদী তে স্পীড বোট চালিয়ে এবং ডুবুরী নামিয়ে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *