দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির বিক্ষোভ।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে লাথি, জুতো মরার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির বিক্ষোভ অবস্থান। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এরপর জেলাশাসকের দপ্তরের সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করে।

গত দুদিন আগে বালুরঘাটে তৃণমূলের শিক্ষা সেল বালুরঘাট অভিযান কর্মসূচি পালন করে। সেই কর্মসূচিতে মিছিল করে আসার সময় বালুরঘাট কোর্ট মোড়ে বিজেপি জেলা কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর কুশপুতুল পোড়ায়। বিজেপির অভিযোগ, হাসপাতাল পোড়ানোর আগে, প্রধানমন্ত্রীর প্রতিকৃতির কুশপুতুলে জুতো এবং লাথি মারার ঘটনা ঘটানো হয় তৃণমূল শিক্ষা সেলের সদস্যরা। সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো হয় বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবিতে বালুরঘাট থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানান জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *