রবিবার রথযাত্রাকে সামনে রেখে চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দারগাবাঁধ থেকে বোরোজাম পর্যন্ত গ্রামীণ পাকা রাস্তার দু’ধারে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজয়ানকে ধরে রাখতে রবিবার রথযাত্রাকে সামনে রেখে চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দারগাবাঁধ থেকে বোরোজাম পর্যন্ত গ্রামীণ পাকা রাস্তার দু’ধারে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় চন্দ্রকোনারোড হ য ব র ল সোসাইটির উদ্যোগ,বট,অশ্বত্থ,পলাশ, কৃষ্ণচূড়া,রাধাচূড়া সহ শতাধিক বৃক্ষরোপন করা হয় হ য ব র ল সোসাইটির উদ্যোগে,এই দিন উপস্থিত সোসাইটির সভাপতি বিপ্রদাস পাল,সম্পাদক রামচন্দ্র পাল, দীপু দে,পীযূষ তেওয়ারি, এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,৬ নম্বর শংকর কাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্ঞানাঞ্জন মন্ডল,রাজীব ঘোষ, বিশ্বজিৎ সরকার,এছাড়াও ব্যবসায়ী সমিতির সভাপতি জয়প্রকাশ লোধা সহ অন্যান্য সংগঠনের সদস্যরা। পাশাপাশি আগামী দিনে চন্দ্রকোনারোড শহরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *