মঙ্গলবার বিকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথি সংলগ্ন বীরকিটি সেতু কাছে যাত্রী বোঝাই চলন্ত গতিতে আগুন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- যাত্রী বোঝাই চলন্ত গতিতে আগুন।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জটেশ্বরে। যদিও ঘটনায় কোন হতাহতের খবর নেই। মঙ্গলবার বিকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথি সংলগ্ন বীরকিটি সেতু কাছে ঘটনাটি ঘটে। যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দুর্ঘটনা গ্রস্ত ওই গাড়ির চালক। ওই ছোট গাড়িটি চলাকালীন হঠাতই ধোঁয়া বের হতে শুরু করে ইঞ্জিন থেকে। গাড়ি ভরে ওঠে ঘন কালো ধোঁয়ায়। এদিকে গাড়ির মধ্যে ধোঁয়া দেখতে পেয়ে ওই গাড়ি থেকে হুড়োহুড়ি করে যাত্রীরা নেমে যায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা গিয়েছে, ওই ছোট গাড়িটি জটেশ্বর থেকে খগেনহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই যাওয়ার পথেই চলন্ত অবস্থায় এই ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *