বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদার সবজি বাজারে হানা দিলো জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদার সবজি বাজারে হানা দিলো জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এই দিন সবজি বাজারে বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকেরা, পাশাপাশি বিভিন্ন সবজির দাম জিজ্ঞেস করেন তারা । সবজির দাম বাড়া থাকলে তা কেন কেন বাড়ানো হয়েছে সমস্ত বিষয়ে তদারকি করা হয় ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে। বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। মূলত সবজির দাম বেশি করে বিক্রি হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়ে তদারকি করা হয় দিন। খুচরো বিক্রেতার পাশাপাশি এই দিন পাইকারি বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *