চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ রুগী, উত্তেজিত আত্মীয়-স্বজন ও পরিবারের লোকেরা হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর চালায়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ রুগী। গত আট দিন যাবত নিখোঁজ হয়ে যাওয়া ঐ রোগীর খোঁজ রবিবার পর্যন্ত না মেলায় পরিবারের লোকেদের মধ্যে ক্ষোভ। উত্তেজিত আত্মীয়-স্বজন ও পরিবারের লোকেরা হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর চালায়। ঘটনায় তুলকালাম বালুরঘাট জেলা হাসপাতাল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুনীল ওরাও নামে এক বৃদ্ধ। আদিবাসী ওই বৃদ্ধর বাড়ি বালুরঘাট থানার এক মাইল এলাকায়। শনিবার রাত্রি দুটোর পর থেকে তিনি ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে রবিবার পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় আদিবাসীরা হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভ দেখান ও ভাঙচুর চালান। ঘটনাস্থলে বালুরঘাট থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *